সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আমি কখনোই চুম্বন দৃশ্য করিনি: সাই পল্লবী

অনলাইন ডেস্ক :

অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী সাই পল্লবী। ‘লাভ স্টোরি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। এদিকে সিনেমায় নাগা ও সাই পল্লবীর চুম্বন দৃশ্য রয়েছে। সম্প্রতি এ বিষয়ে প্রশ্ন করা হলে সাই পল্লবী বলেন, ‘চুমুগুলো মিথ্যা ছিল। আমি কখনোই চুম্বন দৃশ্য করিনি। পরিচালক শেখর কামুলা আমাকে এ বিষয়ে কোনো ঝামেলাও করেননি। লাভ স্টোরি সিনেমায় নাগা চৈতন্যকে চুমু খাইনি। ক্যামেরাম্যান এমনভাবে ক্যামেরা ধরেছেন যেন মনে হয় চুমু খাচ্ছি।’ অভিনয়ের পাশাপাশি খুব ভালো নাচেন সাই পল্লবী। এই অভিনেত্রী বলেন, ‘গত কুড়ি বছরে কোনো নাচের প্রতিযোগিতায় আমি জিততে পারিনি। নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছি কিন্তু জিতিনি।’ পর্দায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। সাই বলেন, ‘যদি সিনেমায় চরিত্র ভালো হয় অভিনয় এমনিতেই চলে আসে।’ ‘লাভ স্টোরি’ পরিচালনা করেছেন শেখর কামুলা। অ্যামিগোস ক্রিয়েশন্স এবং শ্রী ভেঙ্কটেশ্বরা সিনেমাসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন নারায়ণ দাশ কে নারাঙ্গ এবং পুসকার মোহন রাও। নাগা-সাই পল্লবী ছাড়াও সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেনÑ রাজিব কানাকালা, উত্তজ, দেবযানী, রাও রমেশ, পোসানি কৃষ্ণা মুরালি, ঈশ্বরী রাও ও সত্যম রাজেশ প্রমুখ।