সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এক বছর পর দেখা দিলেন প্রীতম

অনলাইন ডেস্ক :

গান দিয়ে শোবিজে আত্মপ্রকাশ করলেও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান। প্রায় এক বছর পর নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। ‘মরে যাক’ শিরোনামের এই গানের কথা, কণ্ঠ, সুর, সংগীতও প্রীতমের। গান থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করে প্রীতম বলেন ‘মাঝে অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। আর গান নিয়ে বড় পরিসরে আসার প্রস্তুতি ছিল। করোনার কারণে সম্ভব হয়নি, এখন আর দর্শক- শ্রোতাদের বঞ্চিত করতে চাই না। এখন থেকে নিয়মিত গান পাবেন তারা।’ এ গানের বিষয়বস্তু প্রসঙ্গে প্রীতম বলেন, ‘বন্ধুদের অনেক প্রেমের গল্প শুনেছি। তারা অনেকেই ভালোবাসার মানুষ ছাড়া কিছুই বোঝে না। অথচ সেই ভালোবাসার মানুষই অন্যের সামনে তাদের ছোট করে। ভালোবাসার প্রতিদান ছোট করে দেখায়। বন্ধুরা দুঃখে কাতর হয়। অনেকের কাছে মনে হয় বেঁচে থেকে লাভ কী। এই ভুল-বোঝাবুঝি, ইমোশনের মুহূর্তগুলো গানের কথায় তুলে ধরেছি।’ গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন ইসরাত সাবরিন। বৃহস্পতিবার রাতে প্রীতমের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।