সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

একুশে পদক পাচ্ছেন নারী ফুটবল দল এবং ১৪ ব্যক্তি

 

ভাষা ও সাহিত্য, শিল্পকলা, গবেষণা, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন ব্যক্তি ও নারী ফুটবল দলকে একুশে পদক-২০২৫ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

ভাষা ও সাহিত্যে অবদান রাখায় শহীদুল জহির (মরণোত্তর) ও হেলাল হাফিজকে (মরণোত্তর), শিক্ষায় ড. নিয়াজ জামান, সঙ্গীতে উস্তাদ নিরোদ বরন বড়ুয়া ও ফেরদৌস আরা, চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সমাজসেবায় মো. ইউসুফ চৌধুরীকে (মরণোত্তর) একুশে পদক দেয়া হচ্ছে।

এছাড়া, গবেষনায় মঈদুল হাসান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম (দৃক), মানবাধিকার ও সাংবাদিকতায় মাহমুদুর রহমান (আমার দেশ), সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তিতে অভ্রর জনক মেহেদী হাসান খান, চিত্রকলায় রোকেয়া সুলতানা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ নারী ফুটবল দল একুশে পদক পাচ্ছেন।