সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

গাজায় ইসরায়েলের ব্যাপক সহিংসতায় ৩টি মসজিদ ধ্বংস, ক্ষতিগ্রস্ত ৪০

অনলাইন ডেক্স :

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ব্যাপক সহিংসতায় এখন পর্যন্ত তিনটি মসজিদ ধ্বংস করেছে দখলদাররা। গাজার ওয়াকফ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যম ‘ফিলিস্তিন আল ইয়াউম’ জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় গত কয়েক দিনের হামলায় তিনটি মসজিদ ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া আরও ৪০টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার আশঙ্কায় আরও ৪২টি মসজিদ বন্ধ রাখা হয়েছে বলেও ওয়াকফ মন্ত্রণালয় জানিয়েছে।

এ ছাড়া দশম দিনে ইসরায়েলের বিমান হামলায় ২১৯ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে প্রায় ৬৩ জন শিশু। এমন ভয়াবহ প্রাণঘাতী সহিংসতা থামাতে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে। এদিকে এত প্রাণহানির পরেও ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় ৫২ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছেন।

এদিকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের চেষ্টা আবারও আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে আহ্বান জানিয়েছেন ২৮ মার্কিন সিনেটর।