সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষ- আহত ১২

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ধাক্কা দেওয়ায় সড়ক নিরাপত্তার পেট্রোল গাড়িসহ তিন গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওই এলাকায় চার কিলোমিটারজুড়ে আধঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো ও আহতদের সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়াগামী গ্রীন ঢাকা পরিবহনকে পেছন থেকে সুরভি পরিবহন নামে একটি বাস ধাক্কা দেয়। এতে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত পেট্রোল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের ১২ জন গুরুতর আহত হন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কেউ মারা যাযননি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।