সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

গঙ্গাচড়া উপজেলার সপ্রাবি’র প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের সহকারী পরিচালক শহীদুল ইসলাম।
উপজেলা শিক্ষা অফিসার নাগমা শিলভীয়া খান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম ও ক,খ, মো. আলাওল হাদী। সহকারী উপজেলা শিক্ষা অফিসার খায়রুল ইসলাম এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন গঙ্গাচড়া ইউ.আর.সি ইন্সট্রাক্টর সুফিয়া বেগম, ওকরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চাঁদ, দোন্দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ঠাকুড়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু আহম্মেদ, ধামুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা প্রমুখ। এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমিতি রংপুর জেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা শিক্ষা অফিসের সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।