সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সাত মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ৫১ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ে ঘাটতি ৫১ হাজার কোটি টাকা। এই সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করেছে ১ লাখ ৯৫ হাজার ৮৬০ কোটি টাকা। এই সময়ে ২ লাখ ৪৬ হাজার ৯১৬ কোটি টাকা আদায়ের লক্ষ্য ছিল।

এ বছর ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত লক্ষ্য দেওয়া হয়েছে এনবিআরকে। মূল লক্ষ্য ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা।

এনবিআরের পরিসংখ্যান বিভাগ থেকে সাময়িক হিসাবে এ তথ্য পাওয়া গেছে। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। এ ছাড়া অর্থনীতি তথা ব্যবসা-বাণিজ্যের শ্লথগতিও রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ার কারণ।

এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই-জানুয়ারি মাসে আমদানি, ভ্যাট ও আয়কর—এই তিন খাতের মধ্যে কোনোটিতেই সাত মাসের লক্ষ্য পূরণ হয়নি।

জুলাই-জানুয়ারি সময়ে সবচেয়ে বেশি ঘাটতি আয়কর খাতে। এই খাতে লক্ষ্য ছিল ৮৮ হাজার ৩৯৫ কোটি টাকা। এই সময়ে আদায় হয়েছে ৬৪ হাজার ৬৪ কোটি টাকা। আয়করে ঘাটতি হয়েছে ২৪ হাজার ৩৩১ কোটি টাকা।

অন্যদিকে সাত মাসে আমদানি খাতে ৭০ হাজার ৫১২ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে ৫৮ হাজার ২১০ কোটি টাকা আদায় হয়েছে। এই খাতে ঘাটতি হয়েছে ১২ হাজার ৩০২ কোটি টাকা। গত জুলাই-জানুয়ারি সময়ে ভ্যাট খাতে আদায় হয়েছে ৭৩ হাজার ৫৬৬ কোটি টাকা। এই সময়ে এই খাতে লক্ষ্য ছিল ৮৮ হাজার ৮ কোটি টাকা।