সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

রংপুরে ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালি  আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে  রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।গতকাল রোববার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়ে দিবসটি উদ্বোধন করেন রংপুরের অতিঃ বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর ।উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে বের হয়ে প্রধান প্রধান রাস্তা  প্রদক্ষিণ করে  জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ করে।

পরে রংপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথিব বক্তব্য রাখেন অতিঃ বিভাগীয় কমিশনার মোঃ আবু জফর ,বিশেষ অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিঃ পুলিশ কমিশনার নরেশ চাকমা, জেলা প্রশাসক মো: রবিউল হাসান, পুলিশ সুপার মোঃ আবু সাইম। এতে বক্তব্য  রাখেন পুলিশ সুপার (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) মোঃ জাহাঙ্গীর হোসেন ,জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ মোহতাছিম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুল ইনলাম প্রমূখ ।