সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ডামুড্যা মাদক ব্যবসায়ী বাড়িতে ছাত্র জনতার হামলা ভাংচুর

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: ডামুড্যা পৌরসভার এলাকায় উপজেলা পরিষদের পিছনে ০৬নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী আলমগীর হাওলাদার এর বাড়ীতে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্র জনতা ও এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ করে ৩টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। সোমবার ৩রা ই মার্চ বেলা ১২ ঘটিকার দিকে এই ঘটনাটি ঘটে। শিক্ষার্থী তুষার বলেন, কয়েকজন মুরব্বি ছাত্রদের নিয়ে রমজান মাসে অবৈধ কার্যকলা বন্ধ করার জন্য ঐ বাড়িতে যায়। এ সময় মাদক কারবারী আলমগীর ও তার ছেলে সোহেল তাদের সাথে উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায় মহিলারা তাদের উপর মরিচের গুড়া নিক্ষেপ করে। সেই সাথে দেশীয় অস্ত্র জনতাকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এর তারা সংগঠিত হয়ে ঐ বাড়িতে হামলা চালায়। আলমগীর হাওলাদার বলেন, হামলাকারীরা আমাদের কবুতর ও মুরগি ফার্ম ভাংচুর লুটপাত করে। এ সময় ১০০টি কবুতর, ৫০টি মুরগি, ১০০ টি কোয়েল পাখি ও ৩টি ছাগল লুট করে নিয়ে গেছে তারা। ডামুড্যা থানার ওসি হাফেজুর রহমান মানিক জানান, ডামুড্যা পৌর এলাকায় ০৬নং ওয়ার্ডে মাদক কারবারি আলমগীর হাওলাদারের বাড়িতে স্থানীয় উত্তেজিত ছাত্র জনতার হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করেন এবং মাদক ব্যবসায়ী বাড়ির সামনে ৩টি মোটর সাইকেল আগুন ধরিয়ে দেয়। উক্ত মাদক কারবারি সোহেল ও তার বাবা আলমগীর হাওলাদার কবুতর ও মুরগির ফার্ম এই ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক কারবার করে আসছিলেন।