সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

‘নারীরা কর্মক্ষেত্রে বেশি নিপীড়নের শিকার, এটা মানা যায় না’

নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেছেন, আমরা নারীদের ক্ষমতায় সর্বক্ষেত্রে চাই। নারীরা আজ কর্মক্ষেত্রে অনেক বেশি নিপীড়নের শিকার হচ্ছেন, এটা মানা যায় না। তিন বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যেও নারীদের তেমন অংশগ্রহণ নেই। আমরা গণঅধিকার পরিষদ চেষ্টা করছি নারীদের রাজনীতির মধ্যে নিয়ে আসার।

শনিবার (৮ মার্চ) বিকেল ৪টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নুসরাত জাহান কেয়া, নারী বিষয়ক সম্পাদক, মীর দিলরোবা সুলতানা, সহ নারী বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, সঙ্গীতা হক যুগ্ম সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, রোকেয়া জাবেদ মায়াসহ আরও অনেকে।

সভায় উপস্থিত সব নারী নেত্রী সরকারের কাছে নারীর অধিকার, ক্ষমতায়ন, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।