সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে পারে পাকিস্তান

অনলাইন ডেস্ক :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে তার দল হারাতে পারবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। তিনি বলেন, ‘আমি সত্যি বিশ্বাস করি পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারাতে পারে।’ ২২ গজে ব্যাট-বলের লড়াইয়ের জন্য আইসিসির ইভেন্টের জন্য অপেক্ষা করতে হয় ভারত ও পাকিস্তানকে। কারণ দ্বিপাক্ষিক সিরিজে লড়াই হয় না ভারত ও পাকিস্তানের। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হচ্ছে ভারত ও পাকিস্তানের। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটিতে দুবাইয়ে আগামী ২৪ অক্টোবর মুখোমুখি হবে দু’দল।