সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ: সুনীল ছেত্রী

অনলাইন ডেস্ক :

দু’বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। মালদ্বীপে তৃতীয়বারের মতোও ট্রফি জিততে চাইছেন। তাই প্রতিযোগিতার সব ম্যাচই তার কাছে এখন যুদ্ধের মতো! সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে কাল সোমবার। নিজেদের প্রস্তুতি নিয়ে সুনীল বলেছেন, ‘আমার কাছে প্রত্যেকটি ম্যাচই যুদ্ধের মতো। তাই শেষে মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। ৯০ নয়, আমাদের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। কোন ম্যাচই সহজ নয়।’ প্রতিপক্ষ বাংলাদেশ হওয়ায় এনিয়ে ভীষণ সতর্ক সুনীল। তার মতে, ‘বাংলাদেশ সম্প্রতি কোচ পরিবর্তন করেছে। প্রতিপক্ষ হিসেবে ওরা খুবই শক্তিশালী। গত তিন-চার মাসে আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছি। কঠিন লড়াই হয়েছিল।’ ভারত অধিনায়ক আরও যোগ করে বলেছেন, ‘সব দলই উন্নতি করেছে। আমরা ম্যাচ ধরে ধরে এগুতে চাই। এখন শুধু বাংলাদেশকে নিয়ে ভাবছি।’