সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ভাঙ্গুড়া কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সার ও বীজ বিতরণ করেন ।

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা : চলতি অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়ায় তিল ও মুগ ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০০ কৃষকের মধ্যে ৩০০ জন কৃষককে ১ কেজি তিলের বীজ, ১০০ জন কৃষককে ৫ কেজি মুগ ডালের বীজ, প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার এই কার্যক্রমের উদ্বোধন কেেরন। এ সময় অতিরিক্ত কৃষি অফিসার মো. নাজমুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।