সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নিরাপদেই ওমান পৌঁছেছে টাইগাররা

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নিতে ওমান পৌঁছেছে বাংলাদেশ দল। টাইগার বাহিনী সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টা নাগাদ ওমানের রাজধানী মাসকাটে পৌঁছায়।

এর আগে নানা দোলাচলের মধ্যে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে টাইগারদের নিয়ে ওমানের পথে উড়াল দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

হোটেলে একদিন রুম কোয়ারেন্টাইন করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। রুম কোয়ারেন্টাইন শেষ করে আগামীকাল থেকেই বিশ্বকাপ প্রস্তুতিতে নেমে পড়বেন মাহমুদউল্লাহ রিয়াদ অ্যান্ড কোং।

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান বাদে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সদস্যরা ওমান যাত্রা করেন। আইপিএলে খেলার জন্য সাকিব-মোস্তাফিজ আরব আমিরাতে অবস্থান করছেন। তারা দুজন ৯ অক্টোবর আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।