সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

জাপানের পার্লামেন্ট সোমবার দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদাকে অনুমোদন দিচ্ছে। এরপর তিনি নতুন মন্ত্রীসভার ঘোষণা দেবেন।
জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নীতি গবেষণা পরিষদের সাবেক প্রধান ফুমিও কিশিদা গত বুধবার এক নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দলটির নতুন নেতা নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারো কোনো।
জাপানের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকায় ফুমিও কিশিদা নিশ্চিতভাবেই দেশটির শততম প্রধানমন্ত্রী হচ্ছেন । পার্লামেন্টের উভয় কক্ষের বিশেষ পূর্ণাঙ্গ অধিবেশনে তাকে অনুমোদন দেয়া হচ্ছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর কিশিদার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন।
পার্লামেন্টে ভোটাভুটির আগে কিশিদা বলেছেন, তিনি দেশের এই শীর্ষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছেন।
সাংবাদিকদের তিনি বলেন, এটি প্রকৃত অর্থে একটি নতুন সূচনা হবে।