সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আইপিএলে কাশ্মীর পেসারের গতির রেকর্ড

অনলাইন ডেস্ক :

আইপিএলের শেষ আটে দলের যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই সানরাইজার্স হায়দরাবাদ তরুণদের খেলার সুযোগ দিচ্ছে। রোববার অভিষেক ম্যাচেই রেকর্ড গড়লেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিক। উইকেট না পেলেও জম্মু-কাশ্মীরের এই পেস তারকা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে জোরে বল করেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৫১.০৩ কিলোমিটার বেগে একটি বল করেন কাশ্মীরের এই পেসার। আর এটাই আইপিএলে ভারতীয়দের করা সর্বোচ্চ গতির বল। ম্যাচের পর মালিকের প্রশংসা করেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন, ‘সে খুব জোরে বল করতে পারে। তাকে সুযোগ দিতে পেরে ভালো লাগছে।’ ৪ ওভার বল করে ২৭ রান দিয়েছেন উমরান মালিক। তাকে নিয়ে উইলিয়ামসন আরও বলেছেন, ‘নেট প্র্যাকটিসের সময় আমরা উমরানের বিপক্ষে খেলে থাকি। সে সবার চেয়ে আলাদা। জোরে দৌড়ে এসে বল করে। আমাদের প্লে-অফে যাওয়ার সুযোগ নেই। তাই বাকি ম্যাচগুলোতে তরুণদের সুযোগ দিচ্ছি।’ মালিকের প্রশংসা করেছেন ম্যাচসেরার পুরস্কার পাওয়া নাইট রাইডার্সের শুভমান গিল।