সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নেপালে রানের দেখা পেলেন তামিম

অনলাইন ডেস্ক :

অবশেষে তামিম ইকবালের ব্যাটে দেখা গেল রান। নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজের তৃতীয় ইনিংসে ৩০ বলে ৪০ রান করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সোমবার টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে তামিমের দল ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের প্রতিপক্ষ ছিল চিতওয়ান টাইগার্স। তামিমের দল ভাইরাহাওয়ার ৬ উইকেটে জয় পাওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় টাইগার্স। ২০ ওভারে ৮ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৪ রান। আফগানিস্তানের দুই খেলোয়াড় করিম জানাত ৩৫ ও মোহাম্মদ শাহজাদ ৩২ রান করেন। জবাবে দলকে উড়ন্ত সূচনা দেন ভাইরাহাওয়ার দুই ওপেনার তামিম ও নেপালের প্রদীপ আইরি। উদ্বোধনী জুটিতে আসে ৬৫ বলে ১০৬ রান। এর মধ্যে ৪০ রানের অবদান রাখেন তামিম। তার ৩০ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে ৪৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় দলের জয়ে অবদান রাখেন আইরি। ৩৯ রানে অপরাজিত থেকে ভাইরাহাওয়ার জয় নিশ্চিত করেন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা। উল্লেখ্য, আগের দুই ম্যাচে ১২ ও ১৪ রান করেন তামিম।