সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

এনসিপির যুব উইং গঠন করতে প্রস্তুতিবিষয়ক উপ-কমিটি

নিজস্ব প্রতিবেদক

যুব সমাজকে রাজনৈতিকভাবে সংগঠিত করে রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে তাদের অংশীদারত্ব নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং গঠনের জন্য প্রস্তুতিবিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটিতে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, ডা. জাহেদুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ, রাদিথ বিন জামান এবং নাহিদা বুশরা।