সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে চান সিলেটের শতাধিক নার্স

এস এ শফি, সিলেট: ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় হতাহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ফিলিস্তিনের গাজায় যেতে চান সিলেটের ১০০ জন রেজিস্ট্রার নার্স মিডওয়াইফ ও নার্সিং শিক্ষার্থী। এজন্য সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে ৫ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুবের কাছে তারা স্মারকলিপি দেন। তারা স্বেচ্ছায় বিনামূল্যে এ সেবা দিতে চান বলে জানিয়েছেন।
নার্সরা জানিয়েছেন, গাজায় মানবতা বিপন্ন। মানুষ বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন। এ অবস্থায় মানুষ হিসেবেই আমরা এ উদ্যোগে নিয়েছি। ১০০ জন নার্স ও নার্সিং শিক্ষার্থী ফিলিস্তিন যেতে চাই।
আমরা যেহেতু মেডিক্যাল পারসন, যুদ্ধে অংশ নিতে না পারলেও আহতদের বিনামূল্যে সেবা করতে চাই।
এরই মধ্যে ৯৬ জন রেজিস্ট্রার নার্স ও নার্সিং শিক্ষার্থীর একটি টিম গঠন করা হয়েছে। প্রত্যেকেই পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে এই তালিকায় নাম দিয়েছেন। সিলেট বিভাগ থেকে গঠন করা এই টিমে দেশের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন।
তারা সরকারের সহযোগিতা পেতে তারা জেলা প্রশাসকের মাধ্যমে ৫ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। গাজায় তাদের পাঠানোর প্রক্রিয়া সম্পন্নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিও আহ্বান জানান শিক্ষার্থীরা।