সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরে বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় রাজু (২০) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

নিহত কামাল বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের সাঈদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আকাশে মেঘ দেখে বাড়ি ফিরছিলেন কৃষক কামাল ও তার চাচাতো ভাই রাজু। চন্দনা নদীর পাড়ে এলে হঠাৎ বজ্রপাত হয়। এতে কামাল শেখ ও তার ভাই রাজু আহত হন৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। রাজুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।