সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লাইফ সাপোর্টে ব্যারিস্টার রাজ্জাক, দোয়া চাইলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় তিনি এ কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, মহান রাব্বুল আলামীনের দরবারে একান্ত আরজ, তিনি যেন তার বান্দার ওপর রহম করেন, ক্ষমা করেন এবং সুস্থতার নিয়ামত এনায়েত করেন। আল্লাহ রাব্বুল আলামীন তার চিকিৎসা কাজে নিয়োজিতদের চিকিৎসাসেবা সম্পন্ন করার তাওফিক দান করুন। আমীন।

লাইফ সাপোর্টে ব্যারিস্টার রাজ্জাক, দোয়া চাইলেন জামায়াত আমিরব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বে ছিলেন। আইনজীবী হিসেবে তার অবস্থানও সুপ্রিম কোর্টে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। দল ও আইন অঙ্গনে তার সুস্থতার জন্য প্রার্থনা অব্যাহত রয়েছে।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম হিসেবে দায়িত্ব পালন করেন।