সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুরে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

রংপুর ব্যুরো: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্টপোষকতায় ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে  রংপুরে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতা (২০২৪-২৫) এর উদ্বোধন করা হয়। বুধবার সকাল ৯টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয়  কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি।

অনুষ্ঠানে  রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজদি আলী বিপিএম,  রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, ক্রিকেট খেলা উপ কমিটির ভেনু ম্যানেজার মোঃ রুবায়েত হোসেন খান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন লিটন পারভেজ মান্না। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন খুলনা ডিভিশন বনাম ঢাকা ডিভিশন সাউথ।