সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুলাউড়ায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতিকসহ গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নবাব আলী সাজ্জাদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) গ্রেপ্তারের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন এলাকা থেকে সাজ্জাদ খানকে এবং বুধবার বিকেলে কাদিপুরের আমতৈল এলাকা থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিককে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, তাদের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। বুধবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।