সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার: বেরোবি উপাচার্য

রংপুর ব্যুরো: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে মেধাস্বত্ব হলো তত্ত্ব আর বাস্তবতার মধ্যে সেতুবন্ধন। ঔষধ, কৃষি উদ্ভাবন, শিক্ষাগত সরঞ্জাম কিংবা ডিজিটাল প্রযুক্তির মতো একাডেমিয়ায় উদ্ভাবিত গবেষণার খাতগুলির জন্য মেধাস্বত্ব অপরিবহার্য। তিনি বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার।

রবিবার (২৭ এপ্রিল, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য বলেন, নিজ নিজ মেধাস্বত্ব রক্ষার পাশাপাশি এমন একটি বিশ্ব নির্মাণের জন্য কাজ করতে হবে, যেখানে সৃজনশীলতা দায়িত্বশীলভাবে, অন্তর্ভুক্তিমূলকভাবে এবং টেকসইভাবে বিকশিত হয়। তিনি আরও বলেন, উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি ন্যায়সংগত প্রবেশাধিকার নিশ্চিতে তরুণ ও নারী উদ্ভাবক এবং প্রান্তিক জনগোষ্ঠীর সৃষ্টির সুরক্ষা নিশ্চিত করতে হবে। তবে আমাদের সচেতন থাকতে হবে, যেন মেধাস্বত্বের কাঠামো কখনোই বাধা না হয়ে ওঠে। বরং এটি যেন উদ্ভাবনের পথকে আরও উন্মুক্ত করে।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিতে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। আইকিউএসি আয়োজিত বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম মেধাস্বত্বের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে বিভিনড়ব বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে একটি র‌্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক, প্রধান গেট, পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।