সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিয়ানীবাজারে ভাতিজার হাতে চাচা খুন

সিলেট অফিস : গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেটের বিয়ানীবাজারে ভাতিজার হাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর খালপার গ্রামের সালেহ আহমেদ এর পরিবারের সাথে আগে থেকেই বিরোধ বিরোধ ছিল তার আপন ছোট ভাই একরাম আলীর। এর মধ্যে শনিবার রাতে গাড়ি পার্কিং নিয়ে সালেহ আহমদ এর ছেলে নাজিম উদ্দীন এর সাথে তার চাচা একরাম আলীর মারামারি হয়। ভাতিজার আঘাতে চাচা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে সিলেট হাসপাতালে নিয়ে যান। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্দ এলাকাবাসী হামলাকারীদের বাড়ি ঘেরাও করে একজনকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এমরান হোসেন (২১) নামের ওই ব্যক্তি ইউনিয়ন দফাদার ছালেহ আহমদের ছেলে বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে দাফন করা হবে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।