সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২০২২ আইপিএলও খেলতে চান ধোনি

অনলাইন ডেস্ক :

চলতি আইপিএলে নিজেকে হারিয়ে খুজছেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিজের পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে বাজে আসর যাচ্ছে তার। যদিও তার দল চেন্নাই সুপার কিংস প্লে অফে জায়গা করে নিয়েছে। ব্যাটিংয়ে জ¦লে উঠতে না পারায় কানাঘুষা চলছিল, ধোনিকে কি আগামী বছর আইপিএলে দেখা যাবে? যারা এমন শঙ্কা করছিলেন তাদের জন্য ভালো খবর হলো ধোনি ২০২২ সালের আইপিএলেও খেলবেন। আর চেন্নাইয়ের ঘরের মাঠেই তিনি খেলবেন বিদায়ী ম্যাচ। ধোনি নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। এ ব্যপারে ধোনি বলেন, ‘যখন বিদায়ের কথা আসে, আপনারা আমাকে দেখতে পাবেন চেন্নাইয়ের হয়ে খেলতে আর সেটিই (চিপুকে গ্রুপ পর্বে চেন্নাইয়ের শেষ ম্যাচ) হবে আমার বিদায়ী ম্যাচ। আপনারা আমাকে সেখানে বিদায় জানাতে পারবেন। আশা করি চেন্নাইয়ে দেখা হবে ও সেখানে আমার শেষ ম্যাচটি খেলতে পারব এবং সেখানে সমর্থকদের সঙ্গে মিলিত হতে পারব।’ ভারতীয় সিমেন্টের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ধোনি এসব কথা বলেন। আগামী বছর আইপিএলে হবে বিশাল বড় নিলাম। সবগুলো দল তিনজন করে খেলোয়াড়কে ধরে রাখতে পারবে, আর বাকিদের ছেড়ে দিতে হবে। জানা গেছে চেন্নাই অধিনায়ক ধোনি, রবিন্দ্র জাদেজা ও রুতুরাজ গায়কোয়াদকে ধরে রাখবে।