সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সাবেক কোচের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ২৪ নারী ফুটবলারের

অনলাইন ডেস্ক :

দেশটির ২৪ নারী ফুটবলার। তাদের প্রত্যেকেই ভেনেজুয়েলার হয়ে শীর্ষ পর্যায়ে খেলে থাকেন। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভেনেজুয়েলার বিভিন্ন পর্যায়ের নারী জাতীয় দলের কোচিং করিয়েছেন কেনেথ জেসেরেমেতা। বয়সভিত্তিক পর্যায়ের বিশ্বকাপে তিনবার চূড়ান্ত পর্বে খেলিয়েছেন ভেনেজুয়েলাকে। এ ছাড়া দুইবার জিতেছেন দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। ২০১৭ সালে ভেনেজুয়েলা অনূর্ধ্ব-২০ দলের কোচ পদ থেকে ছাঁটাই হন জেসেরেমেতা। জেসেরেমেতার বিরুদ্ধে অভিযোগ তোলার সময় এই কোচকে ‘দানব’ বলে আখ্যায়িত করেছে নারী ফুটবলাররা। যাদের দলে আছেন ভেনেজুয়েলা জাতীয় দল এবং অ্যাটলেটিকো মাদ্রিদের নারী ফুটবলার দেয়ানো কাস্তেলানোস। মোট ২৪ ফুটবলারের স্বাক্ষরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রকাশ করেছেন কাস্তেলানোস নিজেই। তিনি লিখেন, ‘গত বছর আমাদের এক সতীর্থ জানায়, সে ১৪ বছর বয়স থেকে কোচের হাতে যৌন হয়রানির শিকার হচ্ছে।’ বিবৃতিতে বলা হয়, ‘মেয়েদের ফুটবলে আর কেউ যেন এ ঘটনার শিকার না হয়, সে জন্য আমরা কোচ কেনেথ জেসেরেমেতার শারীরিক, মানসিক ও যৌন হয়রানি থামাতে মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছি।’ অভিযোগ তোলা খেলোয়াড়দের দাবি, ‘সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ফিফা, কনফেডারেশনস, ফেডারেশন, লিগে এই কোচকে যেন মেয়েদের ফুটবলে কাজ করতে না দেন।’