Skip to content

LIVE 90'+1'
Brazil
1-1
Morocco
Source: ESPN

বিএনপি মহাসচিবের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।

রোববার সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠক হয়।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কী কী করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছ। আমরা কয়েকটি এরিয়াতে… তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশে বিনিযোগের জন্য, বিশেষ করে ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে।

“বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা বলেছেন, কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে সে সম্পর্কে তারা জানতে চেয়েছে।”

আমীর খসরু বলেন, “রাশিয়ার সাথে আমাদের সস্পর্ক দীর্ঘদিনের। রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

“আর কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ ঐতিহাসিকভাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে কীভাবে সহযোগিতা হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি।”