সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কলাপাড়ায় মানব পাচার রোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ০৪ মে পটুয়াখালীর কলাপাড়ায় মানবপাচার রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক ,সাংবাদিক, ধর্মীয় ও স্থানীয়  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। রবিবার বেলা ১১ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এনশিয়র প্রটেকশন এন্ড জাস্টিস থ্রো ইন্টিগ্রেটেড এপ্রোচ (ইপজিয়া) প্রকল্পের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও সংঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, শিক্ষক মিলন চন্দ্র হাওলাদার, সাংবাদিক ওমর ফারুক, পুরোহিত মিহির চক্রবর্তী, চার্চ লিডার এ্যালবার্ট শোভন বিশ্বাস, কাজী সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য মো.হামিদুল ইসলাম প্রমুখ।

বক্তরা মানবপাচার রোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।