সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শাহজাদপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

শাহজাদপুর সিরাজগঞ্জ  প্রতিনিধি : বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে সারাদেশের ন্যায় শাহজাদপুর বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে  ১১টা পর্যন্ত শাহজাদপুর চৌকি  আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন  শাহজাদপুর চৌকি আদালতে কর্মরত বিচারবিভাগীয় কর্মচারীরা।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন শাহজাদপুর যুগ্ম দায়রা জজ আদালত,শাহজাদপুর সিনিয়র সহকারি জজ আদালত এবং শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট  আদালতের কর্মচারীরা। এ সময় তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য প্রদান করেন। কর্মসূচি চলাকালে বিভিন্ন আদালতের কার্যক্রম স্থবির হয়ে পরে।