সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বরিশাল এয়ারপোর্ট থানা টহল পুলিশের হাতে মাদকের চালান আটক

মাসুদ রানা,বরিশাল প্রতিনিধি : বরিশাল এয়ারপোর্ট থানার টহল পুলিশের হাতে মাদকের চালানসহ একজন আটক হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টায় বরিশাল মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানাধীন বরিশাল টু ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় নামক বাস স্ট্যান্ড থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম নয়ন তালুকদার (১৯) পিতা- মিলন তালুকদার । তিনি বাঘেরহাট মোড়ল গঞ্জ থানার ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা বিচারধীন আছে ।এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন জানান, তার থানার এসআই তারিকুজ্জমান এবং এএসআই আজমল উদ্দিন ঠাকুর ফোর্স সহ টহল ডিউটি করছিলো। সে সময় ধৃত আসামিকে তল্লাশী করলে তার সাথে থাকা নীল রংয়ের ড্রামে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। যার বাজার মূল্য ৬ লাখ টাকা। এই মাদক উদ্ধার ঘটনায় এসআই তারিকুজ্জামান বাদী হয়ে মাদক আইনে মামলা দাখিল করেছে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার আদালতে হাজির করা হয়।