Skip to content

LIVE 45'+6'
Qatar
0-1
Switzerland
Source: ESPN

গঙ্গাচড়ায় শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা প্রণয়ন ও পর্যালোচনা সভা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে গঙ্গাচড়া উপজেলায় শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা প্রণয়ন ও পর্যালোচনা সভা বুধবার অনুষ্ঠিত্ব হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা প্রধান অতিথির বক্তব্যে শিশু কল্যাণের বিভিন্ন বিষয়ের বর্তমান চিত্র তুলে ধরেন। বিশেষ ভাবে  শিশু শ্রম, বাল্যবিবাহ, আপুষ্টি, ক্ষুধামুক্ত এবং পরিবেশ দূষণ রোধ সহ শিশু শিক্ষা, শিশু ও নারীদের উন্নয়নকল্পে পরিকল্পণা প্রনয়নে বিশেষভাবে মতামত প্রদান করেন। তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নে সার্বিক সহযোগীতার কথা ব্যক্ত করেন এবং সভায় উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান হতে শিশু কল্যাণের জন্য ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন।
পরিশেষে এ সভায় শিশু বর্তমান চিত্র, শিশু কল্যাণের অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সমস্যা নির্ধারণ, সমস্যাগুলোর কারণ নির্ণয় সহ পরিকল্পণা প্রণয়ণে নানাবিধ সুপারিশমালা পেশ করা হয়। পরিকল্পণা প্রনয়ণ ও পর্যালোচনা সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এপির এরিয়া ম্যানেজার লিওবার্ট চিসিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবতাবুজামান চয়ন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের লাভলীহুড কর্মসুচীর ফিল্ড টেকনিক্যাল স্পেশিয়ালিষ্ট  তাহমিদুর রহমান, স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক স্পেশিয়ালিষ্ট পল্লব রায়, টেকনিক্যাল প্রোগ্রাম কোয়ালিটি স্পেশিয়ালিষ্ট কামরুল হাসান, এপির প্রোগ্রাম অফিসার খ্রিষ্টিনা ক্রশ, ফারুক হোসাইন, গ্লোরিয়া রোজারিও, ইশী বাড়ই, ধনেশ্বর রায়, এপোলো দাস, মনিকা রায় ও জনী নকরেকসহ সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবর্গ, শিশু ও যুব প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, বিভিন্নি এনজিও’র প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।