সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপি।
গতকাল মঙ্গলবার (২০ মে) বিকেলে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপি’র সকল কমিটি বিলুপ্তির ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপি’র অধীন সব ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হলো।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার (১৩ মে) বিকেলে জেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মিলনের নিজ বাড়ী কালীগঞ্জ উপজেলার বর্তুল গ্রামে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আলাপ-আলোচনার মাধ্যমে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির মাস্টার কে আহবায়ক, খালেকুজ্জামান বাবলু কে সদস্য সচিব ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি হোসেন মোহাম্মদ আরমানকে আহবায়ক এবং ইব্রাহীম প্রধান কে সদস্য সচিব করে উপজেলা ও পৌর সভার আহবায়ক কমিটি ঘোষিত হয়। কমিটি ঘোষণার সাত দিনের মাথায় কালীগঞ্জ উপজেলাসহ জেলার সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর মুঠোফোন একাধিকবার ফোন ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। পরে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হয়।