Skip to content

Upcoming
Spain
0-0
Cape Verde
Source: ESPN

জয়পুরহাটে সাবেক হুইপ, এমপি সহ আওয়ামীলীগের ১৮ নেতার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলার আসামী নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক হুইপ, এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আদালত সুত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে জয়পুরহাটে শিার্থী বিশাল ও মেহেদী হত্যাসহ হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার আসামীদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন জয়পুরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিসস্ট্রেট ফারুক হোসাইন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এস আই জাহাঙ্গীর ও ফারুক হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিত আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২টায় জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) শাহনূর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অংগসংগঠনের যে ১৮ নেতার দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা হলো সাবেক হুইপ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন (৫৪),জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. শামসুল আলম দুদু (৫৫), জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল (৫২), জয়পুরহাট জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা (২৮), জয়পুরহট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারান সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক (৪৬), পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র হাবিবুর রহমান হাবিব (৫২), পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মিন্নুর হোসেন (৪৫), ইউপি আওয়ামীলীগ সভাপতি মোজাফ্ফর হোসেন (৪০), জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ চন্দন (৪৭), জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর (৫৬), কালাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি সবেক উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন (৪৫), সাবেক আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম (৫০). মোহাম্মদপুর ইউপি সাবেক চেয়ারম্যান এস এম রবিউল আলম চৌধুরী (৪৫), জেলা যুবলীগ সভাপতি রাসেল দেওয়ান মিলন (৪৩),জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আনম শওকত হাবিব তালুকদার লজিক (৪৭), সাবেক ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মুস্তাকিম মন্ডল (৩৫), জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক রেজা (২৭) ও পুরানাপৈল ইউপির সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত (৪৩)।

বৈষম্য বিরোধী আন্দোলনে জয়পুরহাটে বিশাল ও মেহেদী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট গোয়েন্দা পুলিশের এস আই জাহাঙ্গীর হোসেন জানান, দুটি হত্যা, হত্যা চেষ্টা ও বিস্ফোরকসহ একাধিক মামলায় নিষিদ্ধ আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ অংগসংগঠনের ১৮ নেতার বিরুদ্ধে মামলার তদন্তের স্বার্থে জয়পুরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতের বিচারক ফারুক হোসাইনের আদালতে আসামীদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে গত ২২মে আবেদন করলে আদালত শনিবার রাতে এ রায় দেন। আজ রবিবার এ আদেশের কপি হাতে পাওয়া গেছে।