সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জয়পুরহাটে  তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে  জয়পুরহাটে  তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।  সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে  ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী ।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়।
পরে ভূমি সেবা অটোমেশনঃ বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন,  জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র  যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, রেভিনিউ ডেপুটি কালেক্টর মিজানুর রহমানসহ প্রমূখ।
এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলায় বেশ কয়েকটি  স্টল স্থান পেয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা বিনামূল্যে পাওয়া যাবে।