সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে : ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, খামেনিও মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন।

আজ মঙ্গলবার (১৭ জুন) কাতারের সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম অনুসারে কাটজ বলেছেন, আমি ইরানের স্বৈরশাসককে যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়া এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়ে সতর্ক করছি। তিনি (খামেনি) ইরানের প্রতিবেশী দেশের সেই স্বৈরশাসকের পরিণতি মনে রাখলে ভালো করবেন, যিনি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিলেন।

প্রতিরক্ষামন্ত্রী বেসামরিক নাগরিকদের তেহরান ছেড়ে যাওয়ার হুমকির পুনরাবৃত্তি করে বলেন, আমরা আজও তেহরানের শাসনব্যবস্থা ও সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে ২২৪ জন নিহতসহ হাজারেরও বেশি আহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলে ২৪ জন নিহত ও দুই শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।