সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করলেন ইশরাক হোসেন

 

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করায় পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন আসিফ মাহমুদ।

মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ নগর ভবনে সাংবাদিক ও তার সমর্থকদের উদ্দেশ্যে একটি লিখিত বক্তব্য পাঠের সময় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আসিফ মাহমুদ দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গের জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।

এর আগে গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ইশরাক হোসেনের শপথ গ্রহণের বিষয়টি বিচারাধীন অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি।

এ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, উপদেষ্টার এই কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধ শপথ পড়ার সুযোগ পাবেন না।

তিনি অভিযোগ করেছেন, বিজয়ী প্রার্থীর গেজেট হলে পরাজিত প্রার্থী বা যেকোনো নাগরিককে আসিফ মাহমুদের মতো ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য রিট মামলা দায়ের করাবেন। রিট মামলা ৩০ দিন অনিষ্পন্ন থাকলে গেজেটে উল্লেখিত মেয়াদ এর মধ্যে শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না। সূত্র- বিবিসি বাংলা