সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভোটার হতে ইসিতে জুবাইদার নিবন্ধন সম্পন্ন

 

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে তার ছবিসহ পাঁচ আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ জুন) ইসি থেকে এই তথ্য জানা গেছে।

এই বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ভোটার তালিকাভুক্ত করতে হালনাগাদ কার্যক্রমে জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তার নিবন্ধন সম্পন্ন হয়েছে।

২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির করার কাজ শুরু হয়। ওই সময় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি। এরপর তারা আর দেশে আসেননি, ভোটারও হননি। চলতি বছরের ৬ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সঙ্গে দেশে আসেন জুবাইদা রহমান।

ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ঈদুল আজহার আগে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা। এরপর ৫ জুন জুবাইদা রহমান লন্ডন ফিরে যান।