সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কে সোনাহাট রেল সেতুর পাটাতন দেবে গিয়ে রবিবার ভোর থেকে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার ভোর রাত তিনটার দিকে পাথর বোঝাই একটি ট্রাক পাটাতনের ফাঁকে আটকে গেলে এ সমস্যার সৃষ্টি হয়।

এদিকে রোববার বিকেল পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ রেল সেতুর পাটাতনের সংষ্কার কাজ শুরু করতে পারেনি বলে জানায় কর্তৃপক্ষ।ফলে ব্রিজের দুই পাশে প্রায়৩-৪ কিলোমিটার এলাকা জুড়ে হালকা ও ভারী যানবাহনের দাড়িয়ে থাকায় সেখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জীবন জীবীকার তাগিদে বিকল্প পথে নদীর মধ্য দিয়ে বর্তমানে নৌকায় চলাচল করছেন।

এ ব্যাপারে কুড়িগ্রাম সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান,রবিবার সন্ধ্যার পর থেকে এ সেতুর সংষ্কার কাজ শুরু করার কথা রয়েছে। প্রয়োজনীয় জনবল দিয়ে রাতেই কাজ শেষ করার চেষ্টা করা হবে। তবে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি হওয়ায় চলাচল স্বাভাবিক হতে একটু বেশি সময় লাগতে পারে।