সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুলাউড়ার জুনেলকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ার আলোচিত আঞ্জুম হত্যা মামলার আসামি জুনেলকে জেল গেইটে দুইদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ বিল্লাহ তারেক। সোমবার (৩০ জুন) কুলাউড়ার ৫ নম্বর আমল আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে এ আদেশ দেন।

আদালতে আসামি জুনেলের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছাড়াও নিহত আঞ্জুমের পরিবারের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুন বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুমকে অপহরণ করে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে দুই সন্তানের জনক জুনেল। হত্যার একদিন পর বাড়ির পাশের কবরস্থানের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও খবর দেয় পুলিশকে।

পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী জুনেলকে গ্রেপ্তার করে। সে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করলেও আদালতে তা অস্বীকার করে।

এ ঘটনায় কুলাউড়া ও মৌলভীবাজারে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভ চলছে। ঘাতক জুনেলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে শহরজুড়ে প্রতিবাদ ও মানববন্ধন অব্যাহত রয়েছে।