সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুলাউড়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের সংশোধিত ও ২০২৫-২০২৬ অর্থবছরে প্রস্তাবিত ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে পাঁচটায় পৌর মিলনায়তনে পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।

পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজন। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ১২ লাখ ১২ হাজার ৮ শত ৭৪ টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৬৬ কোটি ১৯ লাখ ৯৬৯ হাজার ৫১ টাকা। সর্বমোট উন্নয়ন খাতের আয় ধরা হয়েছে ৭১ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৯২৫ টাকা। মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকা। বাজেটে উদ্ধৃত্ত রয়েছে ২৪ লাখ ৬২ হাজার ৮০১ টাকা। চলতি অর্থবছরে উদ্ধৃত্ত উন্নয়ন তহবিল থেকে ১ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ১৪১ টাকা আগামী অর্থবছরের জন্য স্থানান্তর করা হয়েছে।

 

বাজেট অধিবেশনে পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিন বলেন, পৌরসভার নিজস্ব তহবিল ও বিভিন্ন প্রকল্প সহায়তা থেকে পৌর এলাকার ভৌত অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ, যানজট নিরসনে ফুটপাত নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক-উপসড়ক প্রশস্তকরণ, পাবলিক টয়লেট, বিদ্যুৎ লাইন স্থাপন ও রক্ষণাবেক্ষণ, হাটবাজার উন্নয়ন, পৌর এলাকায় কসাইখানা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া পৌর এলাকার শিক্ষার মানন্নোয়নে পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান চালু করার প্রস্তাব করা হয়েছে।

প্রশাসক আরো বলেন, রাজস্ব বরাদ্ধ পেতে হলে কর পরিশোধকে গুরুত্ব দিতে হয়। পৌরসভাকে এগিয়ে নিতে পৌর কর প্রদানে নাগরিকদের আরো বেশি আন্তরিক হতে হবে। চলতি অর্থবছরে পৌর কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রায় ৭০ শতাংশ কর আদায় করেছে। পৌরসভার সম্মানিত নাগরিকদের পরামর্শ নিয়েই চলমান রাস্তাঘাট ও ড্রেন নির্মাণে বড় কয়েকটি কাজ পরিচালিত হচ্ছে। একটি বাসযোগ্য আধুনিক উন্নত পৌরসভা গঠনে সরকারি নির্দেশনা মোতাবেক পৌর কর আদায় ও বাজেট বাস্তবায়নে তিনি পৌর নাগরিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।