সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চুল কাটতে বলায় শিক্ষককে খুন

ভারতের হরিয়ানা রাজ্যের শিক্ষক জাগবির সিং/ ফাইল ফটো

 

চুল কাটতে বলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে খুন করেছে দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের হিসার শহরের বাস বাদশাহপুর গ্রামে।

এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, নিহত ওই শিক্ষকের নাম জাগবির সিং (৫০)। তিনি কার্টার মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

গত বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে তাকে একাধিকবার ছুরিকাঘাত করে ওই দুই ছাত্র। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এদিকে মর্মান্তিক ওই ঘটনায় বিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কাকতালীয়ভাবে শিক্ষকদের সম্মান প্রদর্শনের জন্য গুরু পূর্ণিমা হিসেবে পালিত হওয়া দিনে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে।

তবে অভিযুক্তদের এখনও পর্যন্ত আটক করা হয়নি। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা অমিত ইয়াশবর্ধন বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, জাগবির সিং ওই দুই ছাত্রকে চুল কাটা, সঠিকভাবে পোশাক পরা ও বিদ্যালয়ের নিয়ম নীতি মেনে চলার নির্দেশ দেন।

এতেই ক্ষুব্ধ হয় তারা। এর পরিপ্রেক্ষিতে শিক্ষককে ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা জাগবির সিংকে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে পুলিশ কর্মকর্তা ইয়াশবর্ধন বলেছেন, অভিযুক্ত দুই ছাত্র নাবালক এবং তাদেরকে এখনও পুলিশি হেফাজতে নেওয়া হয়নি।

এনএনবাংলা/আরএম