সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আবু সাঈদ হত্যা: পলাতক ২৪ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদ/ ছবি: সংগৃহীত

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার (১৩ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম।

শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, এর আগে ১০ জুলাই এই মামলার ২৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন।

তবে পরে জানতে পারেন এই মামলার দুজন আসামি ইতিমধ্যে অন্য দুটি মামলায় গ্রেপ্তার আছেন। সে কারণে ট্রাইব্যুনালে মৌখিকভাবে আদেশ দিলেও তাতে সই করেননি।

ট্রাইব্যুনাল আরও বলেন, তবে আগের আদেশ উপেক্ষা করা যাবে না। অবশ্য আগের আদেশ পরিমার্জন করা হলো। সেই ২৬ আসামির মধ্যে যে দুজন গ্রেপ্তার আছেন, তাঁদের জন্য সেই আদেশ প্রযোজ্য নয়।

তাদের আগামী ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজির করতে হবে। সেই দুই আসামি হলেন রাফিউল হাসান রাসেল ও মো. আনোয়ার পারভেজ। পলাতক ২৪ আসামিকে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দেওয়া হলো।

এ মামলায় মোট আসামি ৩০ জন। এর মধ্যে চারজন আদালতে হাজির, দুইজন অন্য মামলায় গ্রেপ্তার, আর বাকিরা পলাতক।

এনএনবাংলা/আরএম