সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লঞ্চ-ট্রেন-বাসে আসছে জামায়াতের হাজার হাজার নেতা-কর্মী, যাত্রাবাড়ীতে দীর্ঘ যানজট

চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া দুটি লঞ্চ/ ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে লঞ্চে-ট্রেন-বাসে আসছে জামায়াতের হাজার হাজার নেতা-কর্মী।

চাঁদপুর জেলা থেকে লঞ্চ ও বাসে যোগ দিয়েছেন প্রায় ৩০ হাজার নেতা-কর্মী। শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৬টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যায় দুটি বিলাসবহুল লঞ্চ। নির্দিষ্ট সময়ের আগেই সেগুলো লঞ্চঘাটে পৌঁছায়। এর আগে মধ্যরাতে ছেড়ে যায় আরও একটি লঞ্চ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনভর্তি করে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন/ ছবি: সংগৃহীত

জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, আগে থেকেই আমরা সমাবেশে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। পাঁচটি লঞ্চ এবং ৫০টি বাসে জেলার নেতা–কর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছেন।

এদিকে সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনভর্তি করে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে যেসব ট্রেন কমলাপুরে এসে পৌঁছেছে সেগুলোর সবকটিতেই জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। নেতাকর্মীরা ঢাকায় আসতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়েছে/ ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিতে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে নেতাকর্মীদের বহনকারী সারি সারি গাড়ি প্রবেশ করছে। এতে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল থেকে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা, শনির আখড়া, রায়েরবাগ এলাকায় এমন চিত্র দেখা গেছে।

এনএনবাংলা/আরএম