সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

স্কুলে বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপান, ইইউসহ বিভিন্ন দেশের শোক

ছবি: বিবিসি

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছে ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও সুইজারল্যান্ড।

সোমবার সন্ধ্যায় সামজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে দেওয়া শোকবার্তায় দেশগুলো এই শোক জানায়।

এক্সে দেওয়া এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্সে বলেছেন, ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের জনগণ, বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। নিহতদের মধ্যে অনেকেই শিশু। পাকিস্তান এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে রয়েছে।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে এক শোকবার্তায় বলেছেন, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মূল্যবান প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। নিহতের পরিবারের প্রতি আন্তরিক শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এছাড়া এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ-এর বাংলাদেশের প্রতিনিধি দলের অফিস থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়েছে।

ফেসবুকে এক বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে অবস্থিত ইইউ প্রতিনিধিদল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় নিহতদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে রয়েছে।

ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি ফেসবুকে বলেন, এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি। একই সঙ্গে এই দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ, হাসপাতাল এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও যত্নশীল পদক্ষেপকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, জাপান দূতাবাসের পক্ষ থেকে আমি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি গভীরতম শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমাদের সমবেদনা শোকাহত পরিবার, বন্ধু এবং আহত সকলের প্রতি।

তিনি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি প্রতিষ্ঠানটি জাইকার সঙ্গে মিলে ‘প্রথম পিস ফ্লাওয়ার প্রবন্ধ প্রতিযোগিতা’ আয়োজন করেছিল।

ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাস ফেসবুকে জানিয়েছে, ঢাকায় একটি স্কুল ভবনের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত। দুর্ঘটনার শিকার ব্যক্তি, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহানুভূতি রইল।

এনএনবাংলা/আরএম