সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুবাই থেকে আনা সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ

 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে। উদ্ধারে অভিযান পরিচালনা করে এনএসআই টিম ও কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (জনসংযোগ) প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়। দুই যাত্রী হলেন- ফেনী সদর এলাকার আরিফুল ইসলাম ও চট্টগ্রাম রাউজানের বাসিন্দা মোশাররফ হোসেন।

এ সময় তাদের থেকে ১৬৫ কার্টন মন্ড সিগারেট এবং দুই হাজার ৭৬ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিগারেট ও ক্রিমের বাজার মূল্য ১৩ লাখ ৪ হাজার ১০০ টাকা। এর মধ্যে সিগারেটের বাজার মূল্য ৫ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা এবং বিউটি ক্রিমের দাম ৭ লাখ ২৬ হাজার ৬০০ টাকা।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উভয় যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনি ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

এনএনবাংলা/আরএম