সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, মাঝপথ থেকে ফিরল চট্টগ্রামে

চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে ফ্লাইটটি মাঝপথ থেকে চট্টগ্রামে ফিরে এসেছে।

জানা যায়, ২৮৭ জন যাত্রী নিয়ে বিজি-১৪৮ ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় চট্টগ্রাম ফিরে আসে। দুই ঘণ্টা অপেক্ষার পর যাত্রীদের বিমানের অন্য একটি ফ্লাইটে করে আবার ঢাকা পাঠানো হচ্ছে।

বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানটি দুবাই থেকে যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে অবতরণ করে সকাল ৭টা ১৫ মিনিটে। পরে ২৮৭ জন যাত্রী নিয়ে এটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যান্ত্রিক ক্রুটির কারণে ২১ মিনিট পর আবার ফিরে আসে। বিমানটি এখন বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন। তাদের বিমানের অন্য একটি ফ্লাইটে ঢাকা পাঠানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই বিমানটি ছেড়ে যাবে।’