সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঝরে গেল আরও একটি ফুল, না ফেরার দেশে মাহাতাব

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের চারদিন পর দগ্ধ শিক্ষার্থী মাহতাব রহমান (১৫) মারা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহাতাব। স্কুলটির সপ্তম শ্রেণিতে ইংলিশ ভার্সনের ছাত্র সে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল, আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এ নিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউট ১২ জনের মৃত্যু হলো।

মাহতাবের পৈত্রিক নিবাস কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে। তার বাবার নাম মিনহাজুর রহমান ভূঁইয়া। উত্তরায় বসবাস করত পরিবারটি।

মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, তিনিই মাহতাবকে প্রতিদিন স্কুলে আনা-নেওয়া করতেন। সোমবারও ছেলেকে আনতে যান তিনি। কিন্তু বিমান বিধ্বস্তের আগুনে দগ্ধ হয় সে। পরে দগ্ধ অবস্থায় সেনাবাহিনী তাকে উদ্ধার করে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।