সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভার্জিনিয়ায় জয়ের দুই বাড়ির সন্ধান, জব্দের উদ্যোগ দুদকের

ছবি সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুইটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাড়ি দুইটি কেনা হয়েছিলো ২০২৪ সালের ৬ জুলাই ও ২০১৪ সালের ৫ মে। বাড়ি দুইটির দাম বাংলাদেশি টাকায় ৫৩ কোটি টাকার বেশি।

দুদক থেকে পাওয়া তথ্যানুযায়ী, বাংলাদেশের আয়কর নথিতে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় এসব বাড়ির তথ্য দেননি। বাড়ি দুইটির সন্ধান পাওয়ার পর যাচাই-বাছাই শেষে তা জব্দের উদ্যোগ নেয়া হয়।

দুদকের অনুসন্ধান দল ঠিকানাসহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেয়া হয়। এবার আদালত আদেশ দিলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের আদালতে এ তথ্য পৌঁছানো হবে। যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার বাড়িগুলো জব্দ করতে পারে।

দুদকের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সজীব ওয়াজেদের নামে যুক্তরাষ্ট্রে আরও ১৩টি বাড়ি ও একটি শপিং মলের মালিকানার অভিযোগ রয়েছে, যেগুলো এখনও তদন্তাধীন।