সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ী দল পাবে ১৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রোববার সংস্থাটির ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এ বছর চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৪৪০ টাকা। রানার্সআপ দল ৮ লাখ ডলার বা ৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০ টাকা পাবে। সেমিফাইনালে পরাজিত দুই দল ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪২ লাখ ৭ হাজার ৩৬০ টাকা করে পাবে। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টের জন্য ৫.৬ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে। যেগুলো অংশগ্রহণ করা ১৬টি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এছাড়া টুর্নামেন্টের সুপার টুয়েলভ বা মূল পর্বের প্রতিটি ম্যাচে বিজয়ী দল একটি নির্দিষ্ট পরিমাণ বোনাস পাবে। সংখ্যাটা ৪০ হাজার ডলার বা ৩৪ লাখ ২০ হাজার ৭৩৬ টাকা। বাছাই পর্বের জয়ী দলগুলোও একই পরিমাণ টাকা পাবে। আর যে দলগুলো মূল পর্ব থেকে বাদ পরবে তারা ৭০ হাজার ডলার বা ৫৯ লাখ ৮৬ হাজার ২৮৮ টাকা। প্রথম রাউন্ড বা বাছাই পর্ব থেকে বাদ পরা দলগুলোও ৪০ হাজার ডলার করে পাবে।